শনিবারের পরীক্ষা সন্ধ্যায়, সেভেন্থ ডে এভান্টিস্ট শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা।
আসন্ন এইচএসসি পরীক্ষায় সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিল ঢাকা শিক্ষা বোর্ড। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সম্প্রদায়ের শিক্ষার্থীরা শনিবারের পরীক্ষাগুলোতে নির্ধারিত সময়ের বদলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে অংশ নিতে পারবেন।
ধর্মীয় বিধি-নিষেধের কারণেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এর সঙ্গে কিছু কড়া শর্তও জুড়ে দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী, এই শিক্ষার্থীদের শনিবার সকাল ১০টার আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে এবং নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে হবে। পরীক্ষা শুরু না হওয়া পর্যন্ত সেই কক্ষ ছেড়ে বাইরে যাওয়া বা বাইরের কারও সঙ্গে যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রবেশপত্রে উল্লেখিত জিনিসের বাইরে কিছু সঙ্গে রাখাও যাবে না।
মূলত পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতেই এই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মতামত দিন