আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তের কাছে তিন নতুন বিমানবন্দর নির্মাণের ঘোষণা ভারতের।

নিজেস্ব প্রতিবেদক:

পশ্চিমবঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা এলো। বিজেপি সরকারের প্রথম বাজেটে তিনটি নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের কাছাকাছি জেলাগুলোতেই এই বিমানবন্দরগুলো হবে — পুরুলিয়া, বালুরঘাট ও মালদায়। কেন্দ্রের আঞ্চলিক বিমান পরিষেবা প্রকল্পের আওতায় এগুলো গড়ে তোলা হবে।

এর পাশাপাশি কোচবিহারের বিদ্যমান বিমানবন্দর সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে। এই পুরো খাতে চলতি অর্থবর্ষে ১০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

তবে সবচেয়ে বড় ঘোষণাটি হলো কলকাতার জন্য। ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামলাতে কল্যাণীর কাছে দ্বিতীয় একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে রাজ্য সরকার। এ জন্য এক হাজার থেকে দেড় হাজার একর জমি চিহ্নিত করা হবে।

সুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণকে অগ্রাধিকার দিচ্ছে বলেই এই বাজেটে স্পষ্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন