অপরাধ
ছবি: সংগৃহীত

পারিবারিক কলহে বাবাকে পিটিয়ে হত্যা, পলাতক রাবি শিক্ষার্থী ছেলে।

নিজেস্ব প্রতিবেদক:

সকালের ঝগড়া শেষ হলো এক মর্মান্তিক পরিণতিতে। রাজশাহীতে পারিবারিক বিরোধের জেরে ছেলের হাতে প্রাণ হারালেন স্কুলশিক্ষক রেজাউল করিম (৬০)।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ছেলে রাকিবুল করিম (২৭)। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা একটি কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করেন তিনি। গুরুতর আহত রেজাউল করিম ঘটনাস্থলেই মারা যান। হামলার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় রাকিবুল।

অভিযুক্ত রাকিবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।

চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাকিবুলকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। হত্যা মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

মতামত দিন