আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল ভাবে শেষ হয়েছে: শেহবাজ শরিফ।

নিজেস্ব প্রতিবেদক:

সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে হয়েছে এবং উৎসাহজনক অগ্রগতি হয়েছে।

আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে — ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে একটি রোডম্যাপে সমঝোতা, রাজনৈতিক তদারকির জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন এবং আরও কারিগরি পর্যায়ের আলোচনা শুরুর বিষয়ে একমত হওয়া।

এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে পাকিস্তান ও কাতার। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বৈঠককে 'ঐতিহাসিক' বলে অভিহিত করেছেন এবং দুই দেশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কূটনীতি ও স্থিতিশীলতার ওপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যত গড়ার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে।

শেহবাজ শরিফ জানিয়েছেন, শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তান তার সৎ ও আন্তরিক ভূমিকা অব্যাহত রাখবে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন