স্টারমারের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে?
কিয়ার স্টারমার সরে দাঁড়ানোর ঘোষণা দিতেই শুরু হয়ে গেছে উত্তরসূরি নিয়ে জল্পনা। আর সব হিসাব-নিকাশ এখন একটি নামেই এসে থামছে — অ্যান্ডি বার্নহ্যাম।
লেবার পার্টির মেকারফিল্ডের এই সংসদ সদস্য এখন দলের ভেতরে সবচেয়ে আলোচিত মুখ। ভেতরের খবর বলছে, তার বিরুদ্ধে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতায় নামছেন না। দলের বেশিরভাগ এমপিও মনে করছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
একসময় নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ইলফোর্ড নর্থের সংসদ সদস্য ওয়েস স্ট্রিটিং। তবে তার ঘনিষ্ঠ সূত্র এখন বলছে, শেষ পর্যন্ত তিনি নাও দাঁড়াতে পারেন। বরং বার্নহ্যাম তাকে কোনো বড় পদের প্রস্তাব দিতে পারেন বলে আলোচনা চলছে।
সময়সূচির দিক থেকে স্টারমার জানিয়েছেন, আগামী ৯ জুলাই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে এবং ১৬ জুলাইয়ের মধ্যে, অর্থাৎ সংসদের গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা সম্পন্ন হবে। প্রতিদ্বন্দ্বিতা হলে ১ সেপ্টেম্বর সংসদ পুনরায় চালু হওয়ার আগেই নতুন নেতা দায়িত্ব নেবেন। ততদিন স্টারমার প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন।
সূত্র: বিবিসি
মতামত দিন