আত্মগোপন শেষে বরিশালে ফিরতেই গ্রেপ্তার সাবেক প্যানেল মেয়র মামা খোকন।
নিজেস্ব প্রতিবেদক:
জুলাই অভ্যুত্থানের পর আত্মগোপনে গিয়েছিলেন। সম্প্রতি বরিশালে ফিরেছিলেন।
কিন্তু বেশিদিন থাকা হলো না। আজ সোমবার সকাল ১০টার দিকে নগরীর নাজিরের পুল এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, যিনি মামা খোকন নামেই বেশি পরিচিত।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন, কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই মামলায়ই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রফিকুল ইসলাম খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল ল কলেজের সাবেক ভিপি। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

মতামত দিন