মায়ের জন্য অ্যাম্বুলেন্স না পেলেও প্রতিহিংসার পথে হাঁটিনি: প্রধানমন্ত্রী।
ক্ষমতায় থেকেও প্রতিশোধ নেননি — এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজের জীবনের একটি বেদনাদায়ক স্মৃতি তুলে ধরেন তিনি।
তারেক রহমান জানান, একসময় মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। কিন্তু সেদিন সেই হাসপাতাল অ্যাম্বুলেন্স দিতে অস্বীকার করে।
সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ দেশের জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায়, তিনি নিজে প্রধানমন্ত্রী। চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল। কিন্তু তিনি সেপথে হাঁটেননি।
কেন নেননি — সেই প্রশ্নের জবাবও দিলেন তিনি নিজেই। তার কথায়, প্রতিশোধে দেশের কোনো লাভ নেই, কারও উপকার হয় না। বরং এই প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতিটাই তিনি বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিতে চান।

মতামত দিন