পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ব্রিটিশ রাজনীতিতে বড় ধাক্কা। লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
মাত্র এক বছর আগেও চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বিশাল জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের ইতি টেনেছিলেন স্টারমার। কিন্তু ক্ষমতায় আসার পর একের পর এক নীতিবদলে দলের ভেতরেই অসন্তোষ জমতে শুরু করে। জনসমর্থনও ক্রমশ নামতে থাকে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবারের হতাশাজনক ফলের পর পদত্যাগের চাপ আর সামলানো যায়নি।
স্টারমার জানিয়েছেন, জুলাইয়ে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নেতা নির্বাচিত হবেন। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে ক্ষমতা হস্তান্তর সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবেন।
তার উত্তরসূরি হিসেবে এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে অ্যান্ডি বার্নহামের নাম। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলেই ছবিটা পরিষ্কার হবে।
সূত্র: বিবিসি

মতামত দিন