রাজনীতি
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির।

নিজেস্ব প্রতিবেদক:

আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দুপুরে দলটির দপ্তর সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সব জেলা ও মহানগর শাখাকে বিকেল ৫টায় বিক্ষোভ সমাবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দলটি জানিয়েছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতেই এই কর্মসূচি।

একই দিনে রাজধানীর বিজয় নগরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে ১১ দলীয় জোটও।

এদিকে পরিস্থিতি সামলাতে আগে থেকেই প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে রাজধানীজুড়ে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামীকালের দিনটি বেশ উত্তেজনাপূর্ণ হওয়ার আভাস মিলছে।

মতামত দিন