জাতীয়
ছবি: সংগৃহীত

সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা নজরে আসছে এবং সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তার ভাষায়, বিভিন্ন বিভাগে মিছিল-মিটিংয়ের মতো দুই-একটি কার্যক্রম চোখে পড়েছে। অস্থিরতা তৈরির পাঁয়তারা হতে পারে — এই আশঙ্কা থেকেই সতর্কতা জারি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে 'ইন এইড টু সিভিল পাওয়ার' কাঠামোয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো অপতৎপরতা দ্রুত মোকাবেলা করাই এর মূল লক্ষ্য।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় পরিস্থিতি এখন অবশ্যই ভালো। তবে ১১ দল এ নিয়ে যা বলেছে, সে বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দলের সভা-সমাবেশকে গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকার করেও তিনি স্পষ্ট করেন, সরকার নিজের অবস্থানে অটল থাকবে।

মতামত দিন