আ:লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত।
নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
যে ছয়টি এলাকায় সেনা মোতায়েন করা হচ্ছে সেগুলো হলো — ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা। আজ ২২ জুন থেকে শুরু হয়ে এই মোতায়েন চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মসূচির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা রয়েছে। জানমালের সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই 'ইন এইড টু সিভিল পাওয়ার' কাঠামোর আওতায় এই মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন