দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।
সোনা কিনতে গেলে এখন দুইবার ভাবতে হবে। কারণ দাম এবার শুধু বাড়েনি, একেবারে নতুন রেকর্ড ছুঁয়েছে।
মাত্র দুইদিন আগেই দাম কিছুটা কমেছিল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। তেজাবি সোনার সংকট আর আন্তর্জাতিক বাজারের চাপে ফের চড়ল পারদ।
শুধু ২২ ক্যারেট নয়, ২১ ক্যারেটের দাম উঠেছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকায়, আর ১৮ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
মাথা ঘোরানো বিষয় হলো, এ বছর এখন পর্যন্ত সোনার দাম বদলেছে ৭৯ বার। কখনো বাড়ছে, কখনো কমছে — এই ওঠানামায় সাধারণ ক্রেতারা হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছেন।
তবে একটাই সুখবর — রুপার বাজার এখনো শান্ত। ২২ ক্যারেটের ভরি রুপা মিলছে ৫ হাজার ২৪৯ টাকায়, যা আগের মতোই আছে।

মতামত দিন