সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসনে পদায়ন।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে মো. সারওয়ার আলমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর এবার তাকে মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হলো।

মতামত দিন