জাতীয়
ছবি: সংগৃহীত

বেফাঁস মন্তব্যে খুলনার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার।

নিজেস্ব প্রতিবেদক:

গাছে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়া বক্তব্য ভাইরাল হওয়ার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা চিঠিতে তাকে ২১ জুনের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়।

গত মঙ্গলবার খুলনার লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তার একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, গোপন তথ্য ফাঁস হলে সংশ্লিষ্ট ইন্সপেক্টরকে গাছে ঝুলিয়ে পেটানো হবে এবং স্থানীয়রাও সেই কাজে অংশ নেবেন। মুসলমান হিসেবে কথা দেওয়ার ভঙ্গিতে দেওয়া এই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা কেএমপিতে অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন। বেফাঁস মন্তব্যের কারণে তাকে কর্মস্থল থেকে অবমুক্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মতামত দিন