বিনোদন
ছবি: সংগৃহীত

মা হতে চলেছেন সামান্থা, ভাইরাল ভিডিওতে জোরালো গুঞ্জন।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন ছবির সাফল্য উদযাপনের একটি ভিডিও ঘিরে তোলপাড় দক্ষিণি বিনোদন জগতে। মা ইন্তি বানগারামের প্রচার অনুষ্ঠানে সামান্থা রুথ প্রভুর বেবি বাম্পের আভাস দেখতে পেয়েছেন বলে দাবি করছেন ভক্তরা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে অভিনন্দনের ঢল নামে।

এনডিটিভি ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। তবে তিনি বা তার স্বামী রাজ নিদিমরু এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

গত বছরের ডিসেম্বরে 'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত নির্মাতা রাজকে বিয়ে করেন সামান্থা। সেই সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়েই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। সদ্য মুক্তি পাওয়া মা ইন্তি বানগারামেও জুটি বেঁধেছেন তারা, যেখানে রাজ প্রযোজক এবং পরিচালনায় নন্দিনী রেড্ডি।

এর আগে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে চার বছরের সংসার করেন সামান্থা। বিচ্ছেদের পর নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।

মতামত দিন