অর্থনীতি
ছবি: সংগৃহীত

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জের কথা স্বীকার করে সরকার ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার গুলশানে সিপিডির বাজেট সংলাপে তিনি এ কথা বলেন।

বর্তমান বাজেটকে 'পারফেক্ট নয়' উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কর ও জিডিপির অনুপাত এখনো সন্তোষজনক নয়। বিশ্বজুড়ে বিদেশি ঋণ কমে যাওয়ার প্রেক্ষাপটে বাজেট ঘোষণা করতে হয়েছে। এর উপর আগের সরকার ৫০ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল রেখে গেছে এবং মধ্যপ্রাচ্যের সংকটে ব্যয় আরও বেড়েছে।

সামাজিক সুরক্ষা কার্যক্রম নিয়ে তিনি জানান, নতুন সরকার ফ্যামিলি কার্ডের সুবিধা রাজনৈতিক লোকজনের মাধ্যমে না দিয়ে সরাসরি সুবিধাভোগীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।

রাজস্ব সংস্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এনবিআরের নীতি বিভাগ আর শুধু আমলাদের দিয়ে চলবে না, সেখানে কর বিশেষজ্ঞরা দায়িত্ব পাবেন। কর না দেওয়াকে যারা ভালো মনে করেন তাদের এই মানসিকতা বদলাতে হবে।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, এবার শিক্ষায় বাজেটের ২ শতাংশ বরাদ্দ হয়েছে, তবে লক্ষ্য ৫ শতাংশে নিয়ে যাওয়া। স্বাস্থ্যখাতেও একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন