আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসলামাবাদ চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার রাতে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে রওনা হন তিনি।

বুর্গেনস্টকে অনুষ্ঠিতব্য এই বৈঠকে ইরান, যুক্তরাষ্ট্র, কাতার ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গেও আলাদা দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেহবাজ।

গত বৃহস্পতিবার মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন শেহবাজ শরিফ। ১৯৭৯ সালের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানি প্রেসিডেন্ট একটি চুক্তিতে স্বাক্ষর করলেন। ১৪ দফার এই সমঝোতায় এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।

তবে চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কম নেই। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে ইসরায়েল, যারা এই শান্তি আলোচনার বাইরে রয়েছে। অন্যদিকে ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, চুক্তি লঙ্ঘন হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নেবে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ৬০ দিনের আলোচনা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতে ইরান ও লেবাননসহ বিভিন্ন স্থানে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জ্বালানির মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির চাপে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যসংকটের আশঙ্কাও তৈরি হয়েছে।

মতামত দিন