জাতীয়
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেলেন তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

ক্ষমতায় আসার পাঁচ মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সহধর্মিনী ডা. জুবাইদা রহমানসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা। প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ একাধিক উপদেষ্টা।

দুই দিনের এই সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ ও সেমিকন্ডাক্টর শিল্পসহ নানা বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সইয়ের সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং প্রবাসীদের কল্যাণের বিষয়েও জোরালো অনুরোধ জানানো হবে।

মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন। সব মিলিয়ে এটি হবে ছয় দিনের সফর।

মতামত দিন