আগামী চার বছরের মধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী চার বছরের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দিয়ে সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
তিনি জানান, গ্রামের প্রতিটি ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে দুজন করে মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। আগের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক আলাদা সত্তা হিসেবে থাকবে না, সেগুলো নতুন স্বাস্থ্য হাবের সঙ্গে যুক্ত হবে। পাইলট প্রকল্প হিসেবে খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, নোয়াখালী ও বগুড়া জেলায় কাজ শুরু হবে।
প্রকল্পটি আগামী একনেক বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এতে মোট বরাদ্দ ৪৫ মিলিয়ন ডলার, যার মধ্যে ১৫ মিলিয়ন ডলার দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাকিটা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে। এছাড়া দেশের সব নাগরিককে ই-হেলথ কার্ডের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে, যা প্রথমে পাঁচ জেলায় চালু হবে।
হামের টিকা না দেওয়ার বিষয়ে জিয়াউদ্দিন হায়দার বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই এটি হয়েছে। এ বিষয়ে তিনি আলাদা তদন্তের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।
মতামত দিন