চলতি বছরের শেষে উদ্বোধন হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী।
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এ বছরের মধ্যেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।
টার্মিনালটি পরিচালনায় জাপানকে সঙ্গে নেওয়া হচ্ছে। আগামী জুলাইয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে জাপানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হবে। কার্গো হ্যান্ডলিং থাকবে বিমান বাংলাদেশের হাতে, আর গ্রাউন্ড হ্যান্ডলিং সামলাবে জাপানি কোম্পানি।
মন্ত্রী আরও জানান, শুধু ঢাকা নয়, বগুড়াসহ দেশের অন্যান্য বিমানবন্দরের উন্নয়নও করা হবে। লক্ষ্য একটাই — বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করা। নতুন মাস্টারপ্ল্যানে অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন আধুনিকায়ন, দক্ষ জনবল তৈরি ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মতামত দিন