ইসলামের আলো
ছবি: সংগৃহীত

২৭ সালের হজ নিবন্ধন আগেভাগেই সারতে হবে বাংলাদেশকে।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৭ সালের হজের প্রস্তুতি এবার আগেভাগেই শুরু করতে হবে বাংলাদেশকে। সৌদি আরবের নতুন রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে, যা চলতি বছরের তুলনায় ১৬ দিন আগে।

একই সঙ্গে আবাসন বুকিং, সেবা প্যাকেজ চূড়ান্ত করা ও অর্থ স্থানান্তরসহ সব কার্যক্রম হজের কয়েক মাস আগেই শেষ করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম জানান, সৌদি আরব পুরো হজ ব্যবস্থাপনা অনলাইন ও কম্পিউটারাইজড সিস্টেমে নিয়ে এসেছে। সময়মতো প্রস্তুতি না হলে উভয় পক্ষেরই সমস্যা হবে। তাই আগেভাগে নিবন্ধন সবার জন্যই সুবিধাজনক।

চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন, যা গত বছরের তুলনায় কম। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশের মানুষ শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ায় অভ্যস্ত, কিন্তু নতুন ব্যবস্থায় সেই সুযোগ আর থাকবে না।

হজের খরচ নিয়ে সুখবর আছে। সৌদি প্রান্তের খরচ অপরিবর্তিত থাকলে এবার খরচ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানও আগামী বছর আরও কম খরচে হজে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য 'লাব্বাইক' মোবাইল অ্যাপে প্রাক-নিবন্ধন সুবিধা চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে ব্যাংক হিসাব রিকনসিলেশনের কারণে আগামী ৩০ জুন পর্যন্ত প্রাক-নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

মতামত দিন