সংসদ সদস্য হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি রাশেদ খানের।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য হানজালার আচরণে ক্ষোভ প্রকাশ করে তীব্র সমালোচনায় মুখর হয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, এই এমপিকে চিড়িয়াখানায় রেখে টিকিট কেটে দেখার ব্যবস্থা করা উচিত।
রাশেদ খান জানান, একজন বিএনপি নেতার সঙ্গে হানজালার যে আচরণ তিনি প্রত্যক্ষ করেছেন, তা সত্যিই লজ্জাজনক। তার প্রশ্ন, এ ধরনের ম্যানারহীন মানুষ কীভাবে সংসদ সদস্য হলেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, এর আগে হানজালা হুমকি দিয়েছিলেন যে বিএনপিকে খোঁচালে তারা এ দেশে টিকতে পারবে না। রাশেদ খান প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের আমলে এই গর্জন কোথায় ছিল।
সরকারি দলের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, হানজালাদের কথাবার্তা দেখে মনে হচ্ছে তারাই ক্ষমতায় আর বিএনপি বিরোধী দলে।রাজনৈতিক শূন্যতা ও সংকট না থাকলে আমি নিশ্চিত ঐ বিএনপি নেতা এমপি নামক অদ্ভুত প্রাণীটাকে কানের নীচে দুই পাঁচটা লাগিয়ে দিতো।

মতামত দিন