আজ বছরের দীর্ঘতম দিন, উত্তর গোলার্ধজুড়ে সামার সলস্টিস।
আজ ২১ জুন পৃথিবীর উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে বড় দিন। জ্যোতির্বিজ্ঞানে এই বিশেষ মুহূর্তকে বলা হয় গ্রীষ্মকালীন অয়নান্ত বা সামার সলস্টিস।
ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনের আলো স্থায়ী হবে প্রায় ১৩ ঘণ্টা। একই সময়ে দক্ষিণ গোলার্ধে ঘটছে ঠিক উল্টো ঘটনা—সেখানে আজ বছরের দীর্ঘতম রাত আর সবচেয়ে ছোট দিন।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবী নিজ অক্ষের ওপর সাড়ে ২৩ ডিগ্রি হেলে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে বলেই এই ঘটনা ঘটে। বছরের এই সময়ে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকায় সেখানে দিন দীর্ঘ হয়।
এই দিনটি ঘিরে বিশ্বজুড়ে হাজার বছর ধরে নানা উৎসব পালিত হয়ে আসছে। যুক্তরাজ্যের প্রাচীন স্থাপনা স্টোনহেঞ্জে প্রতি বছরের মতো এবারও হাজারো মানুষ জড়ো হয়েছেন ভোরের প্রথম আলো দেখতে। সূর্যের গতিপথের সঙ্গে মিল রেখে নির্মিত এই পাথরবৃত্ত সলস্টিসের দিনে বিশেষ তাৎপর্য বহন করে।
মতামত দিন