আবহাওয়া
ছবি: সংগৃহীত

পাঁচ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা, সারা দেশে বৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

আজ রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের পাঁচটি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আলাদা এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সোমবার সকাল পর্যন্ত সারা দেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

এই বৃষ্টির ধারা সাময়িক নয়, চলতি সপ্তাহজুড়েই এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মতামত দিন