স্কটল্যান্ড ম্যাচে ফিরতে পারেন নেইমার।
দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিল শিবিরে সুখবর। কাফের চোট থেকে সেরে উঠছেন নেইমার এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে।
গ্রেড-২ কাফ ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি সান্তোস ফরোয়ার্ড। মরক্কোর বিপক্ষে স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত খেলেননি, চিকিৎসা ও ফিটনেস পুনরুদ্ধারে নিউ জার্সিতে আলাদা প্রশিক্ষণে ছিলেন তিনি।
তবে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের আনন্দের মাঝে নতুন দুশ্চিন্তা এসেছে রাফিনহাকে নিয়ে। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। চোটের প্রকৃতি এখনো নিশ্চিত নয়, পরীক্ষা-নিরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন আনচেলত্তি।
মাঠের পরিস্থিতি অবশ্য ব্রাজিলের পক্ষে। মরক্কোর সঙ্গে ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে নকআউটের পথে ভালোভাবেই এগিয়ে আছে সেলেসাওরা। নেইমার ফিরলে আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সমর্থকরা।

মতামত দিন