দেশে আবারও কমল সোনার দাম।
টানা দুদিন দাম কমার ধারা অব্যাহত রইল দেশের সোনার বাজারে। শনিবার সকাল ১০টা থেকে ভরিতে আরও ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।
নতুন দাম অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকায়।
এর আগের দিন শুক্রবার ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। দুদিনে মোট কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।
চলতি বছরে এ নিয়ে ৭৮ বার সোনার দাম সমন্বয় হলো। এর মধ্যে ৩৯ দফা বেড়েছে, ৩৮ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। রুপার দাম অপরিবর্তিত রয়েছে, ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়।
মতামত দিন