'ফ্রেন্ডস'-'চিয়ার্স'-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ আর নেই।
আমেরিকান টেলিভিশন কমেডির এক অধ্যায়ের সমাপ্তি হলো। ৮৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি টেলিভিশন পরিচালক জেমস বারোজ।
১৯৭৪ সালে ক্যারিয়ার শুরু করা এই নির্মাতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে মার্কিন টেলিভিশনকে নিজের মেধায় সমৃদ্ধ করেছেন। 'চিয়ার্স', 'ট্যাক্সি', 'ফ্রেন্ডস' ও 'উইল অ্যান্ড গ্রেস'-এর মতো যুগান্তকারী সিরিজে তার পরিচালনা দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে। 'চিয়ার্স'-এর সহ-স্রষ্টাও ছিলেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে এক হাজারেরও বেশি টেলিভিশন পর্ব এবং ৫০টিরও বেশি সিরিজের পাইলট পর্ব পরিচালনা করেছেন বারোজ। অর্জনের ঝুলিতে রয়েছে ১১টি এমি অ্যাওয়ার্ড ও পাঁচটি ডাইরেক্টরস গিল্ড পুরস্কার। ২০১৫ সালে ডাইরেক্টরস গিল্ড অব আমেরিকা তাকে সম্মানজনক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করে।
মতামত দিন