চুক্তিতে সম্মতি দিলেন খামেনি, তবে শর্ত মানার নিশ্চয়তা চাই।
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে জাতির উদ্দেশে বিরল বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনি। চুক্তিতে নীতিগতভাবে ভিন্নমত থাকলেও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের স্বাক্ষরে তিনি অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন।
খামেনি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে প্রেসিডেন্ট ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই দায়িত্ব স্পষ্টভাবে স্বীকার করেছেন। এই কারণেই তিনি চুক্তিতে সম্মতি জানিয়েছেন।
তবে ভবিষ্যৎ আলোচনা নিয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন তিনি। সরাসরি আলোচনার মানে এই নয় যে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি বা বাড়াবাড়ি করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
খামেনি আরও জানান, চুক্তিতে পৌঁছানোর পথে ইরানি কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করলেও মার্কিন প্রেসিডেন্ট বিভিন্নভাবে চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন। এখন থেকে সমঝোতায় উল্লিখিত শর্তগুলো বাস্তবায়নের অপেক্ষায় থাকবে ইরান।

মতামত দিন