আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে আগামী ৬০ দিন টোল নেবে না ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বড় পদক্ষেপ নিল ইরান। আগামী ৬০ দিন এই প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে কোনো টোল দিতে হবে না।

পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার পর থেকেই তেলবাহী ট্যাংকারগুলো এই গুরুত্বপূর্ণ জলপথে অবাধে চলাচল শুরু করেছে। এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করে তেহরান দাবি করেছে, প্রণালিটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।

তবে সম্পূর্ণ মুক্ত চলাচলের সুযোগ এখনই মিলছে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, বিদ্যমান নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে। ধীরে ধীরে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করাই এর লক্ষ্য।

এদিকে এই জলপথে জাহাজ পাহারায় ইউরোপীয় নৌ মিশনের যে পরিকল্পনা ছিল, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার বিষয়ে ইরানের অবস্থান এখনও অনড়।

মতামত দিন