অপরাধ
ছবি: সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রতারণা, ৪৯ জন আ'ট'ক।

নিজেস্ব প্রতিবেদক:

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ব্যাপক প্রতারণার চেষ্টা ধরা পড়েছে। শুক্রবার ঢাকা কলেজ কেন্দ্রে 'সহকারী উপ-খাদ্য পরিদর্শক' পদের লিখিত পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে মোট ৪৯ জনকে আটক করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সেলিমুল আজম জানান, কেন্দ্রে প্রবেশের সময়ই ডিভাইসহ ২৫ জনকে শনাক্ত করা হয়, তবে তাদের মধ্যে ৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। বাকি ২১ জনকে আটক করা হয়। পরীক্ষা শুরুর পরও তল্লাশি অব্যাহত রাখা হলে আরও ২৮ জনকে ধরা হয়। আটকদের মধ্যে একজন প্রক্সি পরীক্ষার্থীও রয়েছেন।

আটকদের কাছ থেকে মোবাইল ফোন, ব্যাটারি এবং ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে। সবাইকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

সেলিমুল আজম বলেন, সবাইকে ধরা সম্ভব হয়েছে এমন দাবি করছেন না তিনি, তবে আগের যেকোনো পরীক্ষার তুলনায় এবার সবচেয়ে বেশি সংখ্যক নকলবাজ শনাক্ত করা গেছে।

মতামত দিন