আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য সুখবর।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার জেরে সংযুক্ত আরব আমিরাত ছাড়তে না পারা বিদেশি নাগরিকদের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার জন্য এক মাসের বিশেষ সময় বেঁধে দিয়েছে দেশটি। ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই গ্রেস পিরিয়ডে জরিমানা ছাড়াই ভিসার মেয়াদ ঠিক করা বা দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন তারা।

ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি বা আইসিপি জানিয়েছে, এই সুবিধার জন্য আলাদা কোনো আবেদন করতে হবে না। যারা থাকতে চান তারা এই সময়ের মধ্যে নিজেদের আবাসন বা কর্মসংস্থানের কাগজপত্র বৈধ করে নিতে পারবেন। আর যারা ফিরে যেতে চান তারা সরাসরি চলে যেতে পারবেন।

এর আগে গত ফেব্রুয়ারির শেষে আঞ্চলিক সংঘাতের কারণে ইউএইর আকাশসীমা বন্ধ হয়ে যায়। ফলে অনেকেই নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি। তাদের কথা বিবেচনা করে মার্চ মাসে ওভারস্টে জরিমানা মওকুফ করে কর্তৃপক্ষ।

আইসিপি জানিয়েছে, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তাই সংকটকালীন ছাড়ের ব্যবস্থা আর বহাল রাখা সম্ভব নয়। তবে যারা এখনও অনিশ্চিত অবস্থায় আছেন, তাদের কথা মাথায় রেখেই এই গ্রেস পিরিয়ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন