জাতীয়
ছবি: সংগৃহীত

ডিজিটাল নকলে ৫ বছরের জেল, নতুন আইনে কঠোর বিধান: শিক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তনের চেষ্টা করলে এখন থেকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। পাবলিক পরীক্ষা আইনে এই নতুন বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এ কথা বলেন। কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানারও বিধান রাখা হয়েছে নতুন এই আইনে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা একদিন বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হয়। তবে সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্ব বাড়ানো নয়, বরং দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলেও তিনি স্পষ্ট করেন।

এই লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মতামত দিন