আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাব দেবে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

সমঝোতা স্মারক স্বাক্ষরের পরদিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিল তেহরান। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, চুক্তি ভাঙলে বা বাড়তি শর্ত চাপানোর চেষ্টা হলে ওয়াশিংটনকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ লেখেন, প্রতিপক্ষের কাছ থেকে অসততা বা চাপ সৃষ্টির কোনো চেষ্টা দেখা গেলে বিধ্বংসী জবাব দিতে ইরান এতটুকু পিছপা হবে না। যুদ্ধের সময় একবার শিক্ষা দেওয়া হয়েছিল, একই পথে হাঁটলে এবার আরও কঠোর পরিণতি অপেক্ষা করছে বলেও তিনি হুঁশিয়ার করেন।

ঘালিবাফের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়া নিয়ে নানামুখী অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি মূলত আলোচনার টেবিলে ইরানের অবস্থান আরও স্পষ্ট করে দেওয়ার কৌশলগত বার্তা।

মতামত দিন