আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

আজ সন্ধ্যার আগেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়া খারাপ হতে পারে। ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর এই পূর্বাভাসে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা এই ঝোড়ো হাওয়া অস্থায়ী প্রকৃতির হলেও সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে।

মতামত দিন