রাজনীতি
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, জামায়াতের অযোগ্যতা এরই মধ্যে সংসদে স্পষ্ট হয়ে উঠছে। তারা যত বেশি কথা বলছে, তত বেশি তাদের দুর্বলতা সামনে আসছে। এই পতনের জন্য দলটির নিজস্ব নেতাকর্মীরাই দায়ী থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টে তিনি আরও জানান, জামায়াত সমর্থকরা তার সমালোচনা সহ্য করতে না পেরে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করছে। প্রমাণ হিসেবে একটি স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। তবে এই ধরনের গালাগালে তিনি থামবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

রাশেদ খান বলেন, এর আগে কেবল সরকারি দলের পতন দেখা গেছে, কিন্তু এবার দেখা যাবে বিরোধী দলেরও পতন হয়। তার মতে, জামায়াত হবে ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য পরিণতির মুখোমুখি হওয়া বিরোধী দল।

মতামত দিন