অর্থনীতি
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেলের বাজারে স্বস্তি, চাঙা হলো এশিয়ার শেয়ারবাজার।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ উত্তেজনার পর অবশেষে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও তেহরান। 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' নামে পরিচিত এই চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির পথে এটিকে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে থাকা ট্রাম্প ভার্সাই প্রাসাদে এই স্মারকে সই করেন। তার পাশে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সময়ে তেহরান থেকে নিজ কার্যালয়ে বসে স্বাক্ষর করেন পেজেশকিয়ানও।

চুক্তির খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জ্বালানি বাজারে প্রভাব পড়তে শুরু করে। বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমে আসে। আগের দিন ট্রাম্প ইরানকে পুনরায় সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর দাম ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়ে গিয়েছিল, চুক্তির পর তা নেমে আসে ৭৮ ডলারের ঘরে।

শেয়ারবাজারেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের প্রধান সূচকগুলো উল্লেখযোগ্য হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাকেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।

মতামত দিন