এসএসএফের ফায়ারিং রেঞ্জ উদ্বোধন, পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবনির্মিত আধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বোধন সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রী বলেন, নতুন এই ফায়ারিং রেঞ্জ এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণ ব্যবস্থায় এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত ভিআইপিদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। একই সঙ্গে কোনো ধরনের হয়রানি বা অসদাচরণ যেন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে তিনি এসএসএফের পেশাদার ভূমিকার প্রশংসা করেন এবং আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতামত দিন