দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু।
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত্যুর মধ্যে দুই শিশু সিলেট বিভাগে এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় একজন করে শিশু মারা গেছে।
এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে ৫৭৩ জন শিশু হামের উপসর্গে এবং নিশ্চিত হামে ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৩১ জন, এরপর চট্টগ্রামে ১৭৫ জন এবং বরিশালে ১৩৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ৮১৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৪ হাজার ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১০ হাজার ৭৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।
মতামত দিন