আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী ভবিষ্যতে আবারও বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে: আইইএ।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-র প্রধান ফাতিহ বিরোল যুক্তরাষ্ট্র–ইরান সাম্প্রতিক চুক্তির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দ্রুত ও কোনো শর্ত ছাড়াই পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, কৌশলগত এই জলপথ একবার বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

ফলে এখন অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা কৌশল নতুন করে মূল্যায়ন করছে।

তিনি আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী যেহেতু অতীতে বন্ধ হয়েছে, তাই ভবিষ্যতেও এটি আবার বন্ধ হওয়ার ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি।

এদিকে সাম্প্রতিক সমঝোতা অনুযায়ী ইরান এই জলপথ পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ শিথিল করতে পারে বলে আলোচনা রয়েছে।

আইইএ প্রধান জানান, চুক্তির বাস্তবায়ন ও স্থায়িত্ব এখনো পর্যবেক্ষণের বিষয়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে আস্থার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

মতামত দিন