জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষি, শিক্ষা, প্রযুক্তি, পর্যটন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ও স্থিতিশীল গন্তব্য। তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন এবং স্পেনের বিনিয়োগকারীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, কৌশলগত অবস্থান ও বিনিয়োগ পরিবেশের প্রশংসা করেন। তিনি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাতে স্পেনের বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকের শেষে দুই পক্ষই বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মতামত দিন