অপরাধ
ছবি: সংগৃহীত

সাগর–রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছাল ১২৭ বার।

নিজেস্ব প্রতিবেদক:

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছানো হয়েছে। আদালত আগামী ২২ জুলাই নতুন দিন ধার্য করেছেন।

এ নিয়ে ১২৭ বার প্রতিবেদন দাখিলের সময় পরিবর্তন হলো।

বৃহস্পতিবার (১৮ জুন) নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় নতুন এই তারিখ নির্ধারণ করা হয় বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

পরবর্তীতে দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় একাধিকবার সময় বাড়ানো হলেও এখনো প্রতিবেদন আদালতে জমা হয়নি।

মতামত দিন