জাতীয়
ছবি: সংগৃহীত

গাবতলী-সায়েদাবাদ বাসস্ট্যান্ড কোথায় যাবে, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে এসব বাসস্ট্যান্ড স্থানান্তরের কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে এর আগে চার থেকে ছয় মাসের মধ্যে বর্তমান বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ উন্নয়নে কিছু দৃশ্যমান পরিবর্তন আনা হবে।

তিনি আরও বলেন, রাজধানীর বর্তমান বাস টার্মিনালগুলোতে মানসম্মত সেবা ও পরিবেশের ঘাটতি রয়েছে। বিশেষ করে এসি ও উন্নতমানের বাসগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীসেবা নিশ্চিত করলেও সাধারণ বাসস্ট্যান্ডগুলোতে সেই মান বজায় নেই।

সেতুমন্ত্রী জানান, ভবিষ্যতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে এলোমেলোভাবে যাত্রী ওঠানামা করার প্রবণতা বন্ধ করে একটি শৃঙ্খলিত বাস ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

মতামত দিন