ইকরার মৃত্যুর মামলায় জামিন পেলেন না জাহের আলভী, কারাগারে পাঠানোর নির্দেশ।
স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন অভিনেতা। শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের কার্যক্রমে অংশ নেন।
সম্প্রতি স্ত্রী আফরা ইভনাত ইকরার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় আদালতের নির্দেশনার পর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন তিনি।
এদিকে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত দিন