প্রতারণা মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে।
নিজেস্ব প্রতিবেদক:
প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে মামলার অভিযোগ ও ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেওয়া হয়।
মামলার পরবর্তী শুনানির তারিখ আদালত নির্ধারণ করবেন বলে জানা গেছে। এদিকে ঘটনাটি নিয়ে গণমাধ্যম অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন