বিনোদন
ছবি: সংগৃহীত

স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী।

নিজেস্ব প্রতিবেদক:

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতের শরণাপন্ন হয়েছেন অভিনেতা জাহের আলভী। বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

মামলাটি করেছেন ইকরার বাবা কবির হায়াত খান। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন, অবহেলা এবং পারিবারিক চাপের কারণে ইকরা চরম হতাশার মধ্যে ছিলেন। এসব ঘটনার জন্য তার স্বামী জাহের আলভী এবং শাশুড়ি নাসরিন সুলতানা শিউলিকে দায়ী করা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত দুই বছরে ইকরার প্রতি আচরণ এবং পারিবারিক পরিবেশ তাকে আত্মহননের দিকে ঠেলে দিয়েছে বলে পরিবারের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়।

এদিকে মামলার পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জামিন প্রার্থনা করেন জাহের আলভী। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের সিদ্ধান্ত এবং তদন্তের ফলাফলের দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

মতামত দিন