আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ডোনাল্ড ট্রাম্প।
জি-৭ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলার সময় নিজের ভূমিকাকে অতিরঞ্জিতভাবে তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না, আর তিনি না থাকলে দেশটি অনেক আগেই ধ্বংস হয়ে যেত — কারণ তাঁর মতো সাহসী পদক্ষেপ নিতে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট রাজি হতেন না।
কথাবার্তা এখানেই থেমে থাকেনি। লেবানন প্রসঙ্গে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি সংযত থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, লেবাননে বারবার হামলা চালানো শান্তি চুক্তিকে বিপন্ন করছে।
লেবাননের সোনালি অতীত স্মরণ করে ট্রাম্প বলেন, এই দেশ একসময় চিকিৎসক, আইনজীবী আর অধ্যাপকদের কেন্দ্র ছিল — মেধার এক প্রাণবন্ত আঁধার। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। এই মন্তব্য আসার আগে রোববার এক ফোনালাপেও নেতানিয়াহুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে সমালোচনা করেছিলেন তিনি — যা দুই নেতার সম্পর্কে নতুন করে টানাপোড়েনের আভাস দিচ্ছে।
মতামত দিন