মেসির ঐতিহাসিক দিনে স্ত্রীর হৃদয়ছোঁয়া পোস্ট।
ষষ্ঠ বিশ্বকাপ অভিযানের শুরুটা স্বপ্নের মতোই হলো লিওনেল মেসির। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের বড় জয় উপহার দিলেন তিনি, পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের দিকেও আরও এক পা এগিয়ে গেলেন।
কানসাস সিটির গ্যালারিতে এই মুহূর্তের সাক্ষী ছিলেন তাঁর সবচেয়ে কাছের মানুষেরা। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো বসে ছিলেন গ্যালারিতে, একদম সামনের সারিতে।
ম্যাচ শেষ হতেই আন্তোনেলা সামাজিক মাধ্যমে শেয়ার করেন পরিবারের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত। ছবির ক্যাপশনে লেখেন, আর্জেন্টিনার পাশে থাকার এবং স্বামীর প্রতি অবিচল সমর্থনের কথা — সংক্ষিপ্ত কিন্তু আবেগে ভরপুর সেই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
কাতার বিশ্বকাপের মতোই এবারও পরিবারের নিঃশর্ত সমর্থনকে সঙ্গী করে বিশ্বমঞ্চে জাদু দেখিয়ে চলেছেন ফুটবলের এই কিংবদন্তি।
মতামত দিন