টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক কারবারি।
গভীর রাতের গোপন সংবাদে সফল হলো কোস্টগার্ডের অভিযান। কক্সবাজারের টেকনাফে মঙ্গলবার রাত ১টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় একটি সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।
কোস্টগার্ড স্টেশন টেকনাফের এই অভিযানে একজন মাদক কারবারিকেও আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এখন চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলতে থাকবে।
মতামত দিন