অপরাধ
ছবি: সংগৃহীত

বাড়ি ফেরার পথেই খুন হলেন কলেজশিক্ষক নেয়ামুল।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গলবার সন্ধ্যায় ছোট ভাইকে ফোন করে বলেছিলেন, এশার নামাজ পড়ে বাড়ি ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হলো না।

বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধার হলো বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক নেয়ামুল বাশিরের (৪৮) মরদেহ।

নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার এই বাসিন্দা আত্রাই রেলস্টেশন থেকে সিএনজি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই মিজানুর রহমান। পথেই কোথাও তাঁকে হত্যা করে সড়কের পাশে ফেলে রাখা হয়। মিজানুরের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং এর পেছনে ছিল পরিকল্পনা।

আত্রাই থানার ওসি মাহবুব আলম জানান, স্থানীয়দের খবরে সকালে মরদেহ উদ্ধার করা হয়। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।

মতামত দিন