জাতীয়
ছবি: সংগৃহীত

'চানাচুর বাজেট' মন্তব্যের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

প্রতিশ্রুতি আর সমালোচনা — দুটোই একসঙ্গে উঠে এলো প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানালেন, অন্যদিকে বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাবও দিলেন।

প্রধানমন্ত্রী স্মরণ করেন, নির্বাচনী প্রচারের শুরুটাই হয়েছিল সিলেটের মাটিতে। হবিগঞ্জে চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাই আজ শ্রীমঙ্গলে বাস্তবে রূপ নিল। তাঁর ভাষায়, নির্বাচনের এক মাস পার হওয়ার আগেই এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে — এটাই প্রমাণ করে সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাসী।

দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। নারীদের স্বাবলম্বী না করতে পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তবে বক্তব্যের একটা বড় অংশ যায় সমপ্রতির বাজেট নিয়ে চলা সমালোচনার জবাবে। তিনি বলেন, কিছু মানুষ সাম্প্রতিক বাজেটকে 'চানাচুর' ও গণবিরোধী বলে আখ্যা দিচ্ছে। অথচ এই বাজেটেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা ও চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে। তাঁর প্রশ্ন — যে বাজেট সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলাতে চায়, সেটাকেই কেন এমন বিদ্রূপাত্মক ভাষায় বর্ণনা করা হচ্ছে।

মতামত দিন